মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর অনুপস্থিত মাদ্রাসা শিক্ষকের, সুপারকে শোকজসংসদীয় কমিটির বৈঠক: বিমানের টিকিটের দাম ও ফ্লাইট বিলম্ব নিয়ে প্রশ্নরাজধানীর আগারগাঁও ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণতাহসিফের লাশ উদ্ধার: দীপ-দিশার বক্তব্য মেলাচ্ছে পুলিশফের গ্যাসের দাম বৃদ্ধিতে শিবিরের প্রতিবাদ, বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিরাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণমাদক ছাড়তে বলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তারদেশের ক্রিকেটারদের জন্য সুখবরের আভাস দিলেন তামিমদুই দফায় এলপিজির দাম বাড়ানো কোনোভাবেই জনস্বার্থসম্মত নয়: এবি পার্টিসান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা
বিজ্ঞাপন

ফিনল্যান্ডে এনসিপির অভিযোগের পর শেখ হাসিনার সেমিনার বানচাল

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
ফিনল্যান্ডে এনসিপির অভিযোগের পর শেখ হাসিনার সেমিনার বানচাল

ইউরোপের দেশ ফিনল্যান্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের তৎপরতায় আওয়ামীপন্থি সংগঠন গ্লোবাল সেন্টার ফর ডেমোক্র্যাটিক গভার্নেন্সের (জিসিডিজি) সেমিনার বানচাল হয়ে গেছে।

সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দেশটির আলটো বিশ্ববিদ্যালয়ে সেমিনারটি অনুষ্ঠিত হওয়ার ছিল। যাতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেওয়ার কথা ছিল। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শেষ মুহূর্তে অনুষ্ঠানটির বুকিং বাতিল করেছে।

বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও উগ্রবাদ নিয়ে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে ‘বাংলাদেশ এট এ টার্নিং পয়েন্ট: ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড এক্সট্রিমিজম’ শীর্ষক সেমিনার আয়োজনের ঘোষণা দিয়েছিল জিসিডিজি।

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিরাজগঞ্জ জেলার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. মো. হাবিবে মিল্লাত সেমিনারটির আয়োজক, যিনি জিসিডিজির বর্তমান সভাপতি।

সেমিনারের আয়োজক সংগঠনটি অফিশিয়াল পেইজের ঘোষণায় বলেছিল, এ সেমিনারে ভারতে আশ্রিত শেখ হাসিনা অনলাইনে অংশ নেবেন। পাশাপাশি আরও ১০ জনের অতিথি তালিকা প্রকাশ করা হয় ফেসবুক পেজে। অতিথিদের অন্তত তিনজন জানিয়েছেন, তাদের সঙ্গে কথা না বলে অনুমতি না নিয়েই নাম দিয়ে দেওয়া হয়েছে। সঞ্চালক হিসেবে থাকার কথা ছিল ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম নামের একটি সংগঠনের যোগাযোগ পরিচালক ক্রিস ব্ল্যাকবার্নের। ক্রিস বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করে থাকেন।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...