শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার: নাহিদ ইসলামধাওয়া খেয়ে ডাবগাছে আশ্রয়, সাড়ে ৩ ঘণ্টা পর নামলেন যুবকগোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেপ্তারচুরির অভিযোগে ক্ষুব্ধ জনতার হামলা, বাড়ির মালামালে আগুনযুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর নির্বাচিত কিশোরগঞ্জের শেখ রহমানসড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, লরি চালক গ্রেপ্তারভুয়া সন্দেহে তিনজন পুলিশকে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরাশুক্রবার সুনামগঞ্জে টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহআজকের নামাজের সময়সূচি: ০৬ নভেম্বর ২০২৬লক্ষ্মীপুরে অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ গেল ছেলের
বিজ্ঞাপন

কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মোহসিনা আহমেদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৬ এএম
কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মোহসিনা আহমেদ মারা গেছেন

কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মোহসিনা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীতে নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

মোহসিনা আহমেদ সাবেক বিচারপতি আবু কাওসারের স্ত্রী এবং দ্য ডেইলি স্টারের কূটনৈতিক প্রতিবেদক তাসনিম মহসিন মিশুর মা।

পরিবারের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জোহরের নামাজের পর সিদ্ধেশ্বরীর বায়তুস সুজুত মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে তার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) গভীর শোক প্রকাশ করেছে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...