শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কুড়িগ্রামে ভাঙা বাঁশের সাঁকোয় দুর্ভোগে আট গ্রামের মানুষ, ঝুঁকি নিয়ে পারাপারআইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার: নাহিদ ইসলামধাওয়া খেয়ে ডাবগাছে আশ্রয়, সাড়ে ৩ ঘণ্টা পর নামলেন যুবকগোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেপ্তারচুরির অভিযোগে ক্ষুব্ধ জনতার হামলা, বাড়ির মালামালে আগুনযুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর নির্বাচিত কিশোরগঞ্জের শেখ রহমানসড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, লরি চালক গ্রেপ্তারভুয়া সন্দেহে তিনজন পুলিশকে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরাশুক্রবার সুনামগঞ্জে টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহআজকের নামাজের সময়সূচি: ০৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন

ধাওয়া খেয়ে ডাবগাছে আশ্রয়, সাড়ে ৩ ঘণ্টা পর নামলেন যুবক

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ এএম
ধাওয়া খেয়ে ডাবগাছে আশ্রয়, সাড়ে ৩ ঘণ্টা পর নামলেন যুবক

রাত ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন কৌশলে তাকে নামানোর চেষ্টা করেন। বুঝিয়ে ও বিভিন্ন প্রলোভন দেখিয়েও প্রথমদিকে তাকে নামানো যায়নি। এমনকি একপর্যায়ে জামালপুর পৌরসভার সব সড়কবাতি নিভিয়ে দেওয়া হয়। তাতেও কাজ হয়নি। পরে স্থানীয় পরিচিত ব্যক্তিরা ঘটনাস্থলে গেলে তাদের দেখে নিজেই গাছ থেকে নেমে আসেন ওই যুবক।

এ বিষয়ে জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার রবিউল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, এক যুবক চুরি করতে গিয়ে ডাব গাছে আটকা পড়েছেন, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রথমে ওই যুবক গাছ থেকে নামতে রাজি হচ্ছিলেন না। তার ধারণা ছিল, নিচে নামলেই পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। পরে আমরা তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি নামতে রাজি হননি। একপর্যায়ে সাড়ে তিন ঘণ্টা পর তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন। তিনি অনেক ভয় পেয়েছিলেন। পরে তাকে বুঝিয়ে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...