৭ নভেম্বর ছুটি ঘোষণা করল কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ৭ নভেম্বর (শনিবার) প্রতিষ্ঠানের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিলি আরাবিয়া বাংলাদেশ। একই সঙ্গে এ দিন কর্মকর্তা-কর্মচারীদের জন্য একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেফাক। এতে সই করেন প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর বেফাকের কেন্দ্রীয় দপ্তরের সকল কার্যক্রম স্থগিত থাকবে। ছুটি শেষে আগামী ৮ নভেম্বর (রোববার) থেকে পুনরায় যথারীতি দাপ্তরিক কার্যক্রম চালু হবে।
রাজনীতি থেকে আরও পড়ুন

