বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে ৮ ডিসেম্বরখানজাহান আলী বিমানবন্দরের উন্নয়ন ও কার্যকর ব্যবহার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ: প্রধানমন্ত্রী২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটিইসরায়েলে সামরিক সহায়তা বন্ধে ট্রাম্পের ঘোষণা কি নির্বাচনী চাল, কতটা বাস্তবায়ন সম্ভবসীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রীওয়ালটন হাউজফুল অফারে ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমাফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি, ম্যাক্রোঁ সরকারের জন্য নতুন চ্যালেঞ্জজাতীয় সংসদ অধিবেশন ঘিরে ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধমোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রীজামালপুরে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
বিজ্ঞাপন

বক্তব্য প্রত্যাহারে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম
বক্তব্য প্রত্যাহারে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রচারিত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘চাঁদাবাজি, লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন। দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নাই’—নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে এই বক্তব্য প্রত্যাহার করে লিখিত জবাব দিতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...