বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ঢাকায় এআই বিজনেস সামিটে পাকিস্তানের প্যাভিলিয়ন, হাইকমিশনারের পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম
ঢাকায় এআই বিজনেস সামিটে পাকিস্তানের প্যাভিলিয়ন, হাইকমিশনারের পরিদর্শন

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এ পাকিস্তান প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আয়োজিত এ সম্মেলনে তিনি পাকিস্তান প্যাভিলিয়ন ঘুরে দেখেন।

বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

পাকিস্তান প্যাভিলিয়নে দেশটির শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) উন্নত সমাধান, এন্টারপ্রাইজ প্রযুক্তিপণ্য এবং ডিজিটাল উদ্ভাবন তুলে ধরা হয়েছে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...