রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এল নিনোর প্রভাবে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণামতপার্থক্য প্রকাশে শালীনতা বজায় রাখার আহ্বান সম্পাদক পরিষদেরজেলা ছাত্রদল সভাপতির ছেলের এইচএসসি পাসের খবরে কমিটি বিলুপ্তখামারে ভাগ্য বদল রাজস্থলীর তরুণ উদ্যোক্তার, পেলেন রাষ্ট্রপতি সম্মাননাহুমকি বাস্তবায়ন চীনের, সম্প্রচার থেকে ‘উধাও’ রিয়াল-এমবাপ্পেব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইকের জন্য নতুন নীতিমালাখুলনায় দোকানে ঢুকে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যাবাদাম বিক্রেতা হাসানকে স্কুলে ফিরিয়ে আনলেন ডিসি ফরিদাসাজেকে আবারও দুই পক্ষের ঘণ্টাব্যাপী গুলিবিনিময়সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
বিজ্ঞাপন

সুরা ইয়াসিন সম্পর্কে যা জানা জরুরি

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পিএম
সুরা ইয়াসিন সম্পর্কে যা জানা জরুরি

সুরা ইয়াসিনের বিশেষ ৫ ফজিলত

হাদিস ও সালফে সালেহিনদের বর্ণনা অনুযায়ী সুরা ইয়াসিনের মাহাত্ম্য অপরিসীম। নিচে এর প্রধান কিছু ফজিলত তুলে ধরা হলো:

  • ১. কোরআনের হৃৎপিণ্ড: রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘সবকিছুরই একটি হৃদয় থাকে, আর কোরআনের হৃদয় হলো সুরা ইয়াসিন।’ (জামে তিরমিজি: ২৮৮৭)। যেমন শরীরের সকল কাজ হৃদ্‌যন্ত্রের ওপর নির্ভর করে, তেমনি কোরআনের মূল নির্যাস এই সুরায় বিদ্যমান।
  • ২. দশবার কোরআন খতমের সওয়াব: হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি একবার সুরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ তার আমলনামায় দশবার পূর্ণ কোরআন পড়ার নেকি দান করবেন। (জামে তিরমিজি: ২৮৮৭)
  • ৩. গুনাহ মাফের মাধ্যম: হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রাতে সুরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন।’
  • ৪. মৃত্যুর যন্ত্রণা লাঘব: মুমূর্ষু ব্যক্তির শিয়রে সুরা ইয়াসিন পাঠ করা মুস্তাহাব। নবীজি (সা.) বলেছেন, ‘তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের নিকট সুরা ইয়াসিন পাঠ করো।’ (সুনানে আবু দাউদ। এতে মৃত্যু যন্ত্রণা সহজ হয় এবং রুহ বের হওয়ার সময় শান্তি অর্জিত হয়। (তাফসিরে মাজহারি)
  • ৫. মনের আশা ও হাজত পূরণ: হজরত আতা বিন আবি রাবাহ (রা.) বর্ণিত হাদিসে আছে, ‘যে ব্যক্তি দিনের শুরুতে সুরা ইয়াসিন পাঠ করবে, তার সব হাজত (প্রয়োজন) পূর্ণ করা হবে।’ (সুনানে দারেমি: ৩৪৬১)
ধর্ম থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...