শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকা চাঁদা আদায়, যুবক গ্রেপ্তারডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মাঠে থাকবে এনসিপি: নাহিদ ইসলামমরক্কো ফাইনাল পেলে ২০৩০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি স্পেনের বিরোধী নেতারবৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসেরমাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙা ও রগ কেটে দেওয়ার অভিযোগবগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, মামলায় গ্রেপ্তার ৪ নারীগুলি করে আহত বাংলাদেশি যুবককে নিয়ে গেল বিএসএফকোনাবাড়ী থানার ওসি ইফতেখারুজ্জামানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগনোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর‘ফাইনাল না দিলে স্পেনের বিশ্বকাপ প্রত্যাহার করা উচিত’
বিজ্ঞাপন

সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম
সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় মদ ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ নভেম্বর) দিনব্যাপী বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধীনস্থ কেতরাংগা, খেজুরিয়া ও ছাগলনাইয়া বিওপির টহল দলগুলো পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালান হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবির আভিযানিক দলগুলো। এ সময় সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মদ ও শাড়ি জব্দ করা হয়। জব্দ করা এসব চোরাচালানি পণ্যের দাম ১৩ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে ফেনী বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসিবুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে ৪ বিজিবির এমন কঠোর ও তৎপর অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...