শ্রীনগরে ভোরে বসতঘরে আগুন, আসবাবপত্র পুড়ে ছাই

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ভোরে এক বিধবার টিনের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঘরটিসহ ভেতরের সব আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় রক্ষা পেয়েছে প্রতিবেশীদের বসতঘর। এতে কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৬টা ২০ মিনিটের দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ঘরটির মালিক ওই গ্রামের মৃত খালেক ব্যাপারীর স্ত্রী সালমা বেগম।
সারাদেশ থেকে আরও পড়ুন

