রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সাবেক এমপি আখতারুজ্জামানকে জামিন দিলেন হাইকোর্টপায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠানশ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগে আ. লীগের ১১ নেতাকর্মী আটকঢাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচলে কড়াকড়ি, নির্ধারিত হবে এলাকা ও রংস্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবনআশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, আজও অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণামোটরসাইকেল নিয়ে রেলসেতু থেকে পড়ে যুবকের মৃত্যুসৌদির ১৬৫টি ফ্লাইটে বিঘ্ন, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রীসরকারি প্রকল্পে দুর্নীতি করলে কালো তালিকাভুক্ত হবেন ঠিকাদারেরা: পানি সম্পদ প্রতিমন্ত্রীপাকিস্তানের হাইকমিশনারকে সংসদ অধিবেশনে আমন্ত্রণ
বিজ্ঞাপন

তাহসিফের মৃত্যুর পর আত্মগোপনে যান দিশা, গ্রেপ্তার হলেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম
তাহসিফের মৃত্যুর পর আত্মগোপনে যান দিশা, গ্রেপ্তার হলেন যেভাবে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তার কথিত বান্ধবী জেরিকা তাসনীম দিশাকে (১৯) গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) মিরপুর-১৪ নম্বর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্রমতে, গণমাধ্যমে নাম প্রকাশ হওয়ার পর থেকে দিশা আত্মগোপনে ছিলেন। মরদেহ উদ্ধারের আগে দিশা তাহসিফ সৌরির বাসার ঠিক উল্টো পাশে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ঘটনার পর থেকেই দিশা রাজধানীর বিভিন্ন এলাকায় ছোটাছুটি করেন। শনিবার রাতে তার খালার বাসায় এসে একজনকে জানান, নিরাপদে আছেন। পরে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে তার সন্ধান পায় এবং রাতে তাকে গ্রেপ্তার করে।

এর আগে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে পৌঁছান তাহসিফ, দীপ ও দিশা। তারা একটি মোটরসাইকেলে সেখানে যান। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে করে পৌঁছান দীপ। পরে তিনজনকে একসঙ্গে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায় ক্যামেরায়।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...