১৫ দিনের ব্যবধানে লালন মাজারের দানবাক্সে মিলল ৮ লাখ টাকা

মাত্র ১৫ দিনের ব্যবধানে আবারও খোলা হলো কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির মাজারের দানবাক্স। দুটি দানবাক্সে পাওয়া গেছে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা।
সোমবার (২৬ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে দানবাক্স দুটির সিলগালা ভেঙে খোলা হয়। পরে লালন একাডেমি ভবনের চতুর্থতলায় প্রায় তিন ঘণ্টা ধরে টাকা গণনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার।
সারাদেশ থেকে আরও পড়ুন

