রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

জনপ্রতি ৩৩ হাজার কোটি টাকা দাবি গ্রামীণফোনের সাবেক কর্মীদের, ১০ কোটিতে নিষ্পত্তির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পিএম
জনপ্রতি ৩৩ হাজার কোটি টাকা দাবি গ্রামীণফোনের সাবেক কর্মীদের, ১০ কোটিতে নিষ্পত্তির প্রস্তাব

ঐক্য পরিষদের অভিযোগ, সরকারের সংশ্লিষ্ট দপ্তর, গ্রামীণফোন কর্তৃপক্ষ এবং গ্রামীণফোনের শেয়ারহোল্ডার গ্রামীণ টেলিকমের কাছে বারবার আবেদন জানিয়েও সমন্বিত ও দৃশ্যমান সমাধানের উদ্যোগ দেখা যায়নি। গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদকে গ্রামীণফোনের সঙ্গে আলোচনা করে বিরোধ নিষ্পত্তিতে সক্রিয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ঐক্য পরিষদ। একই সঙ্গে শ্রম মন্ত্রণালয়, বিটিআরসি ও জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরে দেওয়া স্মারকলিপির বিষয়ে গৃহীত পদক্ষেপ ও অগ্রগতি জানাতে বলেছে সংগঠনটি।

মানববন্ধনে ছয়টি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে—২০১০ থেকে ২০১২ সালের শ্রমিক অংশগ্রহণ তহবিল ও শ্রমিক কল্যাণ তহবিল-সংক্রান্ত ৫ শতাংশ বিলম্বজনিত পাওনার দ্রুত, স্বচ্ছ ও আইনসম্মত নিষ্পত্তি; বিটিআরসির চিঠির পরিপ্রেক্ষিতে নেওয়া পদক্ষেপ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান প্রকাশ; আদালতের প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে বিকল্প বিরোধ নিষ্পত্তির উদ্যোগ; উভয় পক্ষের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিদের আলোচনার সময়সূচি ঘোষণা; নথির ভিত্তিতে পাওনা ও সম্ভাব্য সরকারি রাজস্বের হিসাব যাচাই এবং প্রয়াত সাত সহকর্মীর পরিবারের দাবিসহ সংশ্লিষ্ট সব কর্মীর বিষয় নিষ্পত্তির আওতায় আনা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...