উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই চুরি ৩ হাজার মিটার

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য স্থাপন করা ছয় হাজার গ্রাহক মিটারের মধ্যে তিন হাজারের বেশি চুরির অভিযোগ উঠেছে। পানি সরবরাহ শুরুর আগেই বিপুলসংখ্যক মিটার চুরি হওয়ায় গ্রাহকদের সংযোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পৌর কর্তৃপক্ষের দাবি, গত ছয় মাসে মিটার চুরির ঘটনা বেড়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও চুরি ঠেকানো যাচ্ছে না।
পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকার ছয় হাজার মানুষকে বিশুদ্ধ পানি সরবরাহের আওতায় আনতে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শেষ হয়েছে। প্রকল্পের আওতায় ঘাটিনা নদীর তীরে স্থাপন করা হয়েছে পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট। সম্প্রতি প্ল্যান্টটির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তবে উদ্বোধনের পরও গ্রাহক পর্যায়ে পানি সরবরাহ শুরু হয়নি।
সারাদেশ থেকে আরও পড়ুন

