রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
তাহসিফের মৃত্যুর পর আত্মগোপনে যান দিশা, গ্রেপ্তার হলেন যেভাবেখুলল সেন্টমার্টিন, অনুমোদন না মেলায় বন্ধ জাহাজ চলাচলবিএম কলেজের ছাত্রাবাসের সড়ক নির্মাণ দ্রুত শেষ করার দাবি, বহিরাগত ঠেকাতে স্মারকলিপিতাহসিফ হত্যা মামলায় পুলিশ হেফাজতে তরুণীআশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, অধিকাংশ কারখানা ছুটি ঘোষণাসিটি করপোরেশনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিধিমালা, কী আছে এতেদলীয় নী‌তি বিচ্যুতির অভিযোগ তু‌লে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণাখুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তারতাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া তরুণী সম্পর্কে কী বলছে পুলিশশ্রমিক বিক্ষোভের মাঝে গাজীপুরে ঝুট গুদামে আগুন, বিজিবির পাহারায় যাচ্ছে ফায়ার সার্ভিস
বিজ্ঞাপন

ঢামেকে পার্কিংয়ের দাবিতে অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী বহনে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ পিএম
ঢামেকে পার্কিংয়ের দাবিতে অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী বহনে ভোগান্তি

নারায়ণগঞ্জ থেকে আসা মো. শাহীন জানান, তাঁর দাদি হালিমা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন। মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়ার জন্য তিন ঘণ্টার বেশি সময় ধরে অ্যাম্বুলেন্স খুঁজেও পাননি বলে জানান শাহীন। সরকারি অ্যাম্বুলেন্সও তাঁর চোখে পড়েনি।

যাত্রাবাড়ী থেকে আসা মোহাম্মদ মনির হোসেনের ভাগনে মো. রাসেল (২২) অসুস্থ হয়ে পড়লে তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তাঁর মৃত্যু হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স না পেয়ে বিপাকে পড়েন স্বজনেরা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...