শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম
স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম

এনসিপির এ নেতা বলেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে সুস্পষ্ট প্রস্তাবনা দেওয়া হবে। সেই প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানানো হবে। তবে স্থানীয় নির্বাচনে এনসিপি কোনো জোটের হয়ে অংশ নেবে না; দলটি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ‘এই সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। গণমাধ্যম সংস্কার কমিশনের একটি সুপারিশও বাস্তবায়ন করা হয়নি।’

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পরাজয় হয়েছে। ছাত্র-জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদ উৎখাত করেছে। বর্তমানে আওয়ামী লীগের কার্যকর কোনো তৎপরতা নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, প্রতিবেশী দেশ বাংলাদেশকে চাপে রাখতে আওয়ামী লীগকে ব্যবহার করছে। দলটির পরাজয় হলেও তাদের দোসররা এখনো রয়ে গেছে বলে দাবি করেন তিনি।

এনসিপির রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার নেতা–কর্মীরা অংশ নেন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন—জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।

সংশ্লিষ্টরা জানান, জেলা ও স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আগামী দিনের রাজনৈতিক ও নির্বাচনী কৌশল নির্ধারণের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...