রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ৩ স্বজনের দাফন নারায়ণগঞ্জে

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পিএম
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ৩ স্বজনের দাফন নারায়ণগঞ্জে
নারায়ণগঞ্জে একই পরিবারের তিন সদস্যের জানাজা ও দাফন সম্পন্ন। ছবি: আজকের পত্রিকা
নারায়ণগঞ্জে একই পরিবারের তিন সদস্যের জানাজা ও দাফন সম্পন্ন। ছবি: আজকের পত্রিকা

স্বজনেরা জানান, পরিবারের সদস্যদের এমন মর্মান্তিক মৃত্যুতে তাঁরা শোকে পাথর হয়ে গেছেন। তাঁদের ভাষ্য, এক দুর্ঘটনায় পরিবারের একটি প্রজন্ম শেষ হয়ে গেল। নাফিজকে ঘিরে পরিবারের অনেক স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা ছিল। সেই স্বপ্ন এখন শুধুই স্মৃতি।

পরিবারের সদস্যরা এ ঘটনায় রিসোর্ট কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, যথাযথ ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করা হলে এমন করুণ পরিণতি এড়ানো সম্ভব হতো।

পরিবার সূত্রে আরও জানা গেছে, তাঁরা মোট ১০ জন কক্সবাজারে গিয়েছিলেন। অগ্নিকাণ্ডে নিহত আরেক খালাতো বোন মেহজাবিনকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দাফন করা হয়েছে। অন্য দুই খালাতো বোন ইসরাত জাহান ও লায়লা জাহান নাবিলাকে দাফন করা হয়েছে টাঙ্গাইলের নাগরপুরে।

গত ১৭ অক্টোবর কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মোট ১১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...