শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক ৫

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পিএম
সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক ৫

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. আফজাল হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল কোতোয়ালি থানাধীন বন্দরবাজারের ‘সবুজ বিপণী’ আবাসিক হোটেলের ৩য় তলায় অভিযান পরিচালনা করে। এ সময় অসামাজিক ও অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপি মিডিয়া শাখা জানায়, অনৈতিক কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে ‘সবুজ বিপণী’ আবাসিক হোটেলটি সিলগালা করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...