রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘গুলশানের চামেলি’ সিনেমা ছাড়ার গুঞ্জনে ক্ষুব্ধ মধুমিতাখুলনায় যুবককে কুপিয়ে হত্যা, রাস্তা থেকে মরদেহ উদ্ধারওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা স্থায়ীভাবে খারিজরাজধানীতে চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস, চলবে যেসব রুটেভারতে সিইসির পদত্যাগ দাবিতে বিরোধীদের ‘চলো দিল্লি’ পদযাত্রা আজইলেকট্রিক ব্যাট দিয়ে মশা-মাছি মারা কি জায়েজরাজধানীর পৃথক তিন স্থানে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা-অগ্নিসংযোগদ্বিতীয় দিনে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ কারখানা ছুটিটাঙ্গাইলে ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, একটিতে পরীক্ষার্থী ছিল মাত্র ১ জননেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে সমর্থন দেবে আরব দলগুলো
বিজ্ঞাপন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৮ এএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু

এদিকে উপনির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্রগুলোয় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি উপনির্বাচনকে ঘিরে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল থেকে ভোটকেন্দ্র, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের ব্যবস্থাপনা মিনিটে মিনিটে পর্যবেক্ষণ করা হবে।

গত ২০ আগস্ট ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এরই ধারাবাহিকতায় আসনটিতে বৃহস্পতিবার উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে ২ লাখ ৫৭ হাজার ২১৯ পুরুষ, ২ লাখ ৫৮ হাজার ৬৩০ নারী এবং ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। এ ছাড়াও আসনটির উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে ২৪৯ জন পুরুষ ও ৩৮ জন নারী।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...