রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর রিফুয়েলিংয়ের জ্বালানি সরবরাহ সম্পন্ন

রসাটমের তথ্য অনুযায়ী, সংস্থাটির ইঞ্জিনিয়ারিং বিভাগ রূপপুরের ইউনিট-১-এর ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরের কোরে প্রাথমিক জ্বালানি লোডিং সম্পন্ন করে। এরপর চলতি মাসে রিঅ্যাক্টরটি সর্বনিম্ন নিয়ন্ত্রণযোগ্য শক্তিস্তরে পৌঁছেছে। বিদ্যুৎ উৎপাদনের পথে এটিকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ এবং পরবর্তী পরীক্ষামূলক বাণিজ্যিক কার্যক্রম শুরুর আগে ইউনিটটিকে ধাপে ধাপে শক্তি বৃদ্ধির পরীক্ষা সম্পন্ন করতে হবে। পাশাপাশি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

