রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

আমার ছেলেকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে: সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের বাবা

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পিএম
আমার ছেলেকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে: সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের বাবা

কেএম এনায়েতুল করিম বলেন, আমার ছেলে স্ট্রং পার্সোনালিটি ছিল। সে একটি বাহিনীতে চাকরি করত। সে কখনো আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে। এরপর এক এলাকা থেকে আরেক এলাকায় নিয়ে ফেলা হয়েছে।

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি
সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি

ঘটনার দিন ২৭ অক্টোবর সারা দিন তাহসিফ তার মায়ের সাথেই ছিল বলে জানান এনায়েতুল করিম। তিনি বলেন, তার (তাহসিফ) মাকে নিয়ে শপিং করেছে, আমার জন্য কেনাকাটা করেছে। ঘটনার দিন সন্ধ্যায় দিপের নামে একজন তাকে ডাকলে সে তার মাকে বলে আমি দিপের সাথে কথা বলে আসি। এরপরে আর ফিরে আসেনি। তারপর ওর মা একাধিকবার ব্যক্তিগত নম্বরে কল দেয়। কিন্তু তাকে লাইনে পাই না। পরে সর্বশেষ রাত একটার পর তার মাকে মেসেজ করে, আম্মু আমি বাসায় আসতেছি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...