শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

সুন্দরগঞ্জে জমির বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, নারীসহ গ্রেপ্তার ১৬

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম
সুন্দরগঞ্জে জমির বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, নারীসহ গ্রেপ্তার ১৬

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ শতক জমি নিয়ে মকবুল হোসেনের সঙ্গে একই গ্রামের শাহাবুদ্দিন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধুবনী পুলিশ তদন্ত কেন্দ্রে সালিসও হয়েছিল। তবে তাতে বিরোধের মীমাংসা হয়নি।

এরই জেরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে মকবুল হোসেনের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। এতে আহত কয়েকজনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...