রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ধর্ষণে বাধা দেওয়ায় শিশুকে ইট দিয়ে মেরে জখম, আসামি গ্রেপ্তারমিরপুরে পুলিশের গাড়িতে আগুনএল নিনোর প্রভাবে বিপর্যস্ত বলিভিয়া, জরুরি অবস্থা জারিক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি: ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সেরঅস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকাজীবননগরে বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করলেন এমপি রুহুল আমিনপরিকল্পিতভাবে পোশাকশ্রমিকদের উসকে দেওয়া হচ্ছে: শ্রমমন্ত্রীএকের পর এক ব্যর্থতা, অস্ট্রেলিয়ার ক্রিকেট কি তবে পতনের পথে?এইচএসসিতে লক্ষ্মীপুরে সেরা প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজএবার নিকি মিনাজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করায় আগ্রহ ট্রাম্পের
বিজ্ঞাপন

বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৫:১১ পিএম
বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

বরিশালের হিজলা উপজেলার প্রত্যন্ত মেঘনা নদীতে গুলিতে আক্তার হোসেন (৪০) নামে এক জেলে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের ওরাকুল নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার সময় মেঘনায় মাছ ধরারত অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জেলেদের সংঘর্ষ হয়। তখন গুলিতে আক্তার হোসেন নিহত হন। জেলেদের দাবি, নৌ পুলিশের গুলিতে আক্তার নিহত হয়েছেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ঘটনা স্বীকার করা হয়নি।

প্রত্যক্ষদর্শী জেলে মো. আব্দুল বেপারী বলেন, বৃহস্পতিবার ভোররাতে মেঘনা নদীর ওরাকুল নামক স্থানে ১৩ জন জেলে নিয়ে তারা মাছ ধরতে নেমে পড়েন। হঠাৎ নৌ পুলিশের একটি বোট এসে তাঁদের ওপর গুলি চালায়। এ সময় সবাই শুয়ে পড়লেও গুলিতে আক্তার ঘটনাস্থলেই নিহত হন। এর কিছু দূরে গিয়ে ওই একই বাহিনীর ১০-১২ জন খলিল খাঁর নৌকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে ধরে নিয়ে যায় চাঁদপুর পুলিশ। এ থেকে নিশ্চিত হয়েছেন যে চাঁদপুর নৌ পুলিশ তাঁদের বোটে গুলিবর্ষণ করেছে এবং আক্তার তাঁদের গুলিতেই নিহত হয়েছেন। তিনি আরও জানান, আক্তার উপজেলার মেমানিয়া ইউনিয়নের সুলতান হাওলাদারের ছেলে। তাঁর ২ ছেলে, ৪ মেয়ে ও স্ত্রী রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...