সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুৎ থেকে ৩-৪ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: প্রতিমন্ত্রী অমিতমুরগির দোকানকে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ নেওয়ার অভিযোগবীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহালকালিয়াকৈরে বাড়ির মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তিউসকানি উপেক্ষা করে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতা বাবুলেরশ্রমিক আন্দোলনে বলপ্রয়োগ না করতে হুঁশিয়ারি শ্রমিক শক্তিরবিরোধীদের হাতে সংখ্যাগরিষ্ঠতা—কী হতে পারে নেতানিয়াহুর শেষ চেষ্টাযুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে সহিংসতায় নিহত ২৪, আহত ৯৪নিষেধাজ্ঞা শেষে পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরামিরপুর-১০, ১ ও উত্তরায় হকারদের জন্য বিকল্প স্থান খোঁজা হচ্ছে: ডিএনসিসি প্রশাসক
বিজ্ঞাপন

রাতে পিকআপ ভ্যানে বস্তাভর্তি মরা মুরগি এনে ফেলা হয় নদীতে

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
রাতে পিকআপ ভ্যানে বস্তাভর্তি মরা মুরগি এনে ফেলা হয় নদীতে

ডাকাতিয়া নদীর পাশের ফুলের নাওড়ী এলাকার বাসিন্দা মো. সাদেক, মো. মীর হোসেন ও মো. শহিদ এবং হুগলি দিঘির পাড়ের মো. আলমগীর, মো. জালাল, দোকানি মো. বাচ্চু ও মো. আবদুল মমিনসহ স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, জনস্বাস্থ্য ও পরিবেশের বিষয়টি উপেক্ষা করে অজ্ঞাত ব্যক্তিরা এভাবে নদীতে মরা মুরগি ফেলছেন। রাতের আঁধারে কারা এসব মুরগি নদীতে ফেলছে, তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

স্থানীয়দের দাবি, নদীতে ফেলা মরা মুরগি দ্রুত অপসারণ করতে হবে। পাশাপাশি নদীর পানির দূষণ পরিস্থিতি পরীক্ষা, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নদীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা।

গুণবতী ইউনিয়নের ফুলের নাওড়ী গ্রামের বাসিন্দা এয়াকুব মজুমদার বলেন, গতকাল সকালে ডাকাতিয়া নদীতে বস্তাভর্তি মরা মুরগি দেখতে পাই। এভাবে নদীতে মরা মুরগি ফেলার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। ডাকাতিয়া নদীর দূষণ রোধে চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সুজন চন্দ্র রায় বলেন, ‘ডাকাতিয়া নদীতে মরা মুরগি ফেলার অভিযোগ শুনেছি। সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সালমান চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, নদীতে পরিবেশগত কোনো সমস্যা হয়ে থাকলে বিস্তারিত দেখে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...