রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কলম্বিয়া সীমান্তে ভেনেজুয়েলার বোমা হামলা, নিহত অন্তত ১৯মিরপুরে ৩ মেট্রো স্টেশন বন্ধমিশিগানে এল সাঈদের পক্ষে বাংলাদেশি- অ্যামেরিকানদের জোর প্রচারণাইন্টারপোলের ‘জীবাণু সন্ত্রাস’ সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপিএআই–এর কারণে কমছে গুগল সার্চ, এক দিনে অ্যালফাবেটের ৫০০ বিলিয়ন ডলার উধাওদেশীয় অস্ত্র ও পিকআপ ভ্যানসহ আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য আটকমিরপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, টিয়ারশেল-লাঠিচার্জ, পুলিশের পিকআপে আগুনধর্ষণে বাধা দেওয়ায় শিশুকে ইট দিয়ে মেরে জখম, আসামি গ্রেপ্তারমিরপুরে পুলিশের গাড়িতে আগুনএল নিনোর প্রভাবে বিপর্যস্ত বলিভিয়া, জরুরি অবস্থা জারি
বিজ্ঞাপন

পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পিএম
পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলস্টেশনের সামনে একটি ট্রেন লাইনচ্যুত হয়।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী যাত্রীবাহী নীলসাগর এক্সপ্রেসের (৭৬৫) শেষ বগির পেছনের অংশ লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বগিটির চাকা ও রেললাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

মির্জাপুরের মহেড়া রেলওয়ে স্টেশনমাস্টার সোহেল রানা ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...