গজারিয়ায় পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ আহত ৯

অন্যদিকে, বুধবার সন্ধ্যায় চর বাউশিয়া ফরাজীকান্দি গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে জামাল উদ্দিনের বসতবাড়িতে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আলাউদ্দিনের লোকজনের বিরুদ্ধে।
হামলায় জামাল উদ্দিনের ক্যানসার আক্রান্ত স্ত্রী মনি বেগম, সৌদি আরবপ্রবাসী ছেলে সুমন মিয়া, মেয়ে ইতি আক্তার ও ছোট ভাইয়ের স্ত্রী লিলি আক্তার আহত হন।
ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।
আহত সুমন মিয়া বলেন, তিনি তিন মাসের ছুটিতে সৌদি আরব থেকে দেশে এসেছেন। দীর্ঘদিন ধরে তাঁর বাবা ওই জমি ভোগদখল করে আসছেন। সম্প্রতি আলাউদ্দিন জমিটি নিজের বলে দাবি করছেন।
সুমন মিয়ার অভিযোগ, জমির কাগজপত্র নিয়ে সালিস বৈঠকে বসার প্রস্তাব দিলেও আলাউদ্দিনের পক্ষ রাজি হয়নি। বরং লোকজন নিয়ে জোরপূর্বক বাড়ির সীমানা দখলের চেষ্টা করেছে।
অভিযুক্ত আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নকীব আকরাম বলেন, পৃথক দুটি ঘটনায় দুটি অভিযোগ পাওয়া গেছে। বড় ভাটেরচর গ্রাম থেকে শাহজালাল ও রিফাতকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

