রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

নারীকে যৌন হয়রানির দায়ে আইনজীবীর ৩ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পিএম
নারীকে যৌন হয়রানির দায়ে আইনজীবীর ৩ বছরের কারাদণ্ড

এই মামলায় জামিনে থাকা মোবারক হোসেন মোহন রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। রায় শেষে তাঁকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. ফোরকান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, মোবারক হোসেন মোহন ওই নারীর চাচাতো ননদের জামাই। ওয়ারীর ভজহরি সাহা স্ট্রিট এলাকায় একই বাসায় বসবাস করতেন। আইনজীবী মোবারক হোসেন বিভিন্ন সময়ে ওই নারীকে অনৈতিক প্রস্তাব দিতেন এবং বিভিন্ন অঙ্গভঙ্গি করতেন। ভুক্তভোগী বিষয়টি তাঁর স্বামীকে জানালে লোকলজ্জার ভয়ে তাঁরা বিষয়টি কারও কাছে প্রকাশ করেননি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...