রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
৫০ বছর ধরে বাদাম বিক্রেতা নিখিল, শেষ বয়সেও নেই স্থায়ী ঠিকানা৬ সদস্যের মজুরি বোর্ড গঠন, পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীরঅটোরিকশা চলাচলে নতুন বিধিমালা, চলতে পারবে না যেসব সড়কেসিরিজ জয় নিয়ে পোস্ট করে ট্রলের শিকার পাকিস্তানের প্রধানমন্ত্রীযশোর বোর্ডে ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সফলতা মাত্র তিনটিতেদেশে প্রথমবারের মতো ওমনিচ্যানেল ব্যাংকিং সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংকহ্যালোইন লুকে দেশের শোবিজ তারকারাআলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচন: টানা তৃতীয়বার সভাপতি মিলন, সাধারণ সম্পাদক আলাউদ্দিনলংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী৩৬ ভিলাসহ ৫ কোটির সম্পত্তি, তদন্তের মুখে সরকারি আমলা দম্পতি
বিজ্ঞাপন

কালীগঞ্জে ৪০ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পিএম
কালীগঞ্জে ৪০ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ

ঝিনাইদহের কালীগঞ্জে ৪০ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ করেছে পুলিশ। উপজেলার বাইরে নিয়ে সারগুলো বিক্রির চেষ্টাকালে পিকআপ ভ্যানসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে শুক্রবার (৩০ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সার পরীক্ষায় ভেজাল প্রমাণিত হওয়ায় পরে সেগুলো ধ্বংস করা হয়।

জানা গেছে, কালীগঞ্জ উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বরচাঁদা বাজার থেকে ৪০ বস্তা টিএসপি সার একটি পিকআপ ভ্যানে করে উপজেলার বাইরে নিয়ে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে গভীর রাতে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় সারবোঝাই পিকআপ ভ্যানসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরে শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ২৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি প্রসিকিউশন দাখিল করেন। পরবর্তী সময়ে জব্দ করা সার পরীক্ষা-নিরীক্ষায় ভেজাল প্রমাণিত হলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলীর উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা, ভেজাল সার বিক্রি প্রতিরোধ এবং সার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...