সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

কেন্দুয়ায় ২ মোটরসাইকেলের সংঘর্ষ, বাবা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পিএম
কেন্দুয়ায় ২ মোটরসাইকেলের সংঘর্ষ, বাবা-ছেলে নিহত

পরে তাঁদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহীন ও রাজীনকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় শফিককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশায় বলে জানা গেছে। আহত অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। পরে খবর পেয়ে থানা-পুলিশ হাসপাতালে যায়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, বেপরোয়া গতিতে চালানোর কারণেই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সেই সঙ্গে আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...