শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

রোহিঙ্গা শিবিরে দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ, পিটুনিতে নিহত যুবক

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পিএম
রোহিঙ্গা শিবিরে দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ, পিটুনিতে নিহত যুবক

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উখিয়ার ১৫ নম্বর আশ্রয়শিবিরের ডি-৩ ও ডি-৭ ব্লকে এ ঘটনা ঘটে। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আহসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে আশ্রয়শিবিরে সক্রিয় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের সঙ্গে আরএসওর সদস্যদের বিরোধের জেরে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে আরসার সদস্যরা আয়াস ও সৈয়দ মোহাম্মদকে তুলে নিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলেই আয়াসের মৃত্যু হয়। গুরুতর আহত সৈয়দ মোহাম্মদকে শিবিরসংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...