খাগড়াছড়িতে কঠিন চীবর দান, মাসব্যাপী উৎসব শুরু

সকালে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘদান, কঠিন চীবর দান, কল্পতরু দান ও পিণ্ডদানসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়। দুপুরে শুরু হয় ধর্মীয় দেশনা।
দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল কঠিন চীবর দান। বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, সেই সুতা দিয়ে কাপড় বোনা এবং তা দিয়ে ভিক্ষুদের পরিধেয় চীবর প্রস্তুত করা হয়। পরে সেই চীবর ভিক্ষু সংঘের হাতে দান করা হয়। শ্রমসাধ্য এই প্রক্রিয়ার মধ্য দিয়েই উৎসবটির বিশেষ তাৎপর্য প্রকাশ পায়।
সারাদেশ থেকে আরও পড়ুন

