শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে সিএনজির ধাক্কায় কৃষকদল নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০১:২৪ পিএম
লক্ষ্মীপুরে সিএনজির ধাক্কায় কৃষকদল নেতা নিহত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী ইউনিয়নের মঠবী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আবদুল মালেক (৫০) নামে এক কৃষকদল নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল মালেক মান্দারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক। তিনি রমজান আলীর ছেলে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...