চাঁদাবাজি-দুর্নীতির বিরুদ্ধে রাজপথে ১১-দলীয় ঐক্য, কঠোর বার্তা জামায়াত আমিরের

চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে রাজপথে নেমেছে ১১-দলীয় ঐক্য। দেশের মানুষকে শান্তিতে রাখতে এসব অপকর্মে জড়িতদের বিতাড়িত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা থেকে খুলনাগামী লংমার্চ চলাকালে ফরিদপুরের ভাঙায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
এসময় ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষকে শান্তিতে রাখতে হলে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজদের তাড়াতে হবে। আইনশৃঙ্খলার অবনতি ঘটায় যারা, তাদের দমন করাসহ জনগণের দাবি আদায়ে আজ রাজপথে নেমেছি। সবাইকে সঙ্গে নিয়ে মানুষের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই।
সারাদেশ থেকে আরও পড়ুন

