শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

চট্টগ্রাম বোর্ডে ৬ কলেজে শতভাগ পাস, ৩ কলেজ পাসশূন্য

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম
চট্টগ্রাম বোর্ডে ৬ কলেজে শতভাগ পাস, ৩ কলেজ পাসশূন্য

গত বছর পাসশূন্য কলেজের সংখ্যা ছিল পাঁচটি। ২০২৪ ও ২০২৩ সালে এ ধরনের কলেজ ছিল যথাক্রমে পাঁচ ও তিনটি। ২০২২ সালে পাসশূন্য কোনো কলেজ ছিল না।

জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে কম পাসের হার খাগড়াছড়িতে, ২৯ দশমিক ৮৫। রাঙামাটিতে পাসের হার ৩৩ দশমিক ২৪ এবং বান্দরবানে ৪১ দশমিক ৪২। চট্টগ্রাম মহানগরীতে পাস ৬৬ দশমিক ২০ শতাংশ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘আমাদের পাসের হার গতবারের কাছাকাছি। এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে এবং অভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন হয়েছে। তাই মূল্যায়ন যথাযথ হয়েছে।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...