রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
তাহসিফের মৃত্যুর পর আত্মগোপনে যান দিশা, গ্রেপ্তার হলেন যেভাবেখুলল সেন্টমার্টিন, অনুমোদন না মেলায় বন্ধ জাহাজ চলাচলবিএম কলেজের ছাত্রাবাসের সড়ক নির্মাণ দ্রুত শেষ করার দাবি, বহিরাগত ঠেকাতে স্মারকলিপিতাহসিফ হত্যা মামলায় পুলিশ হেফাজতে তরুণীআশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, অধিকাংশ কারখানা ছুটি ঘোষণাসিটি করপোরেশনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিধিমালা, কী আছে এতেদলীয় নী‌তি বিচ্যুতির অভিযোগ তু‌লে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণাখুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তারতাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া তরুণী সম্পর্কে কী বলছে পুলিশশ্রমিক বিক্ষোভের মাঝে গাজীপুরে ঝুট গুদামে আগুন, বিজিবির পাহারায় যাচ্ছে ফায়ার সার্ভিস
বিজ্ঞাপন

শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় রাতে হাসপাতালে প্রতিমন্ত্রী, সর্বোচ্চ শাস্তির আশ্বাস

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ১০:০৭ এএম
শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় রাতে হাসপাতালে প্রতিমন্ত্রী, সর্বোচ্চ শাস্তির আশ্বাস

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। এটি দেখার পর সবাই মর্মাহত হয়েছেন। এ ধরনের জঘন্যতম ঘটনা যে ঘটিয়েছে, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে ইতোমধ্যে প্রশাসনের সব পর্যায়ে কথা হয়েছে। এ বিষয়ে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেব, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়। একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে।

তিনি বলেন, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হবে।

শিশুটির চিকিৎসার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ এলাকার সংসদ সদস্য হিসেবে শিশুটির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার আমি বহন করব। এখানে চিকিৎসা দেওয়া সম্ভব না হলে আগামীকালই তাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, যতদূর শুনেছি, এ ঘটনা যে ঘটিয়েছে সে মাদকাসক্ত। টাঙ্গাইলকে কীভাবে মাদকমুক্ত করা যায়, সে বিষয়ে আমরা ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছি। প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কীভাবে শহরকে নিরাপদ রাখা যায়, অপরাধ ও মাদক কমানো যায়, সে চেষ্টা করছি। এ ক্ষেত্রে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হানিফ, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

এছাড়া জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান সফিক, সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী ও জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনের চতুর্থ তলায় নির্জন স্থানে শিশুটির ওপর ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ, এ সময় শিশুটি চিৎকার ও বাধা দিলে অভিযুক্ত বিপ্লব (২২) ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করে। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে এক রিকশাচালক তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শনিবার রাতে ধর্ষণ, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...