কালিয়াকৈরে বাড়ির মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি

গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন। কোনো ভাড়াটিয়ার বাসায় বহিরাগত ব্যক্তি বা অপরাধী চক্রের সদস্য অবস্থান করলে দ্রুত তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য বাড়ির মালিকদের অনুরোধ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সকল বাড়ির মালিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের বাড়ি বা ফ্ল্যাটের ভাড়াটিয়ারা যদি পরিবারের বাইরে অন্য কোনো বহিরাগতকে আশ্রয় দেয় কিংবা কোনো বহিরাগত অপরাধী চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করে, তবে বিষয়টি দ্রুত কালিয়াকৈর থানা অথবা উপজেলা প্রশাসনকে জানাতে হবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

