বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বরটাকার বিনিময়ে ককটেল ফাটিয়ে হামলা, বিএনপি নেতাসহ আহত ৩তিন দিনের সফরে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীলাইট বন্ধ করে পুশইনের চেষ্টা বিএসএফের, লাঠি হাতে স্থানীয়রাঝালকাঠিতে অবৈধ ইটভাটা ও ৫০টি কয়লার চুল্লি গুঁড়িয়ে দিল প্রশাসনধর্মীয় সম্প্রীতি উন্নয়নে ২ হাজার ৫৬৫ কোটি টাকার প্রকল্প উঠছে একনেকেলালমনিরহাটে সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালাবাংলাদেশের উদীয়মান উদ্যোক্তাদের বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ভারতআজকের নামাজের সময়সূচি: ০৪ নভেম্বর ২০২৬‘আপা আসবে তাই চলে যাচ্ছি’, প্লেনের ছবি পোস্ট করে আসিফ মাহমুদ
বিজ্ঞাপন

নিষেধাজ্ঞা শেষে পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম
নিষেধাজ্ঞা শেষে পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা

নদীতে ইলিশের উপস্থিতি কমে যাওয়ার কারণ হিসেবে আব্দুর রাজ্জাক নদীর নাব্য সংকট, ডুবোচর, ভাটিতে বাঁধ এবং কারেন্ট জালের অবাধ ব্যবহারের কথা উল্লেখ করেন। তাঁর ভাষ্য, ইলিশ গভীর পানির মাছ। ডিম ছাড়ার জন্য এই নদীতে এলেও নদীর গভীরতা কমে যাওয়ায় আগের মতো এ অঞ্চলে আসছে না। এছাড়া ভাটিতে বাঁধ ও কারেন্ট জাল দিয়ে নদীর বিভিন্ন অংশ ঘিরে রাখায় ইলিশের স্বাভাবিক চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে।

শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী বলেন, ‘নদীতে ডুবোচর, নাব্য সংকট, জাল পুঁতে রাখা এবং দূষণসহ নানা কারণে এবার পদ্মা-যমুনাসহ বিভিন্ন নদ-নদীতে ইলিশের উপস্থিতি কম। ইলিশ গভীর পানির মাছ। চলাচলের পথে বাধা পেলে সামনে না এগিয়ে ফিরে যায়। এ কারণে এবার ইলিশ কম পাওয়া যাচ্ছে।’

জেলেদের সরকারি সহায়তার বিষয়ে সাথী রানী নিয়োগী বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরুর পর শিবালয় উপজেলার ২ হাজার ৪৭৩ জন নিবন্ধিত জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৬১ দশমিক ৮২৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...