সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
তরুণদের বিনা জামানতে ঋণ দেওয়ার আবেদন শুরু, সর্বোচ্চ নেওয়া যাবে ২০ লাখ টাকারাজশাহীতে ১২০ জনকে কর্মসংস্থানের উপকরণ দিল রাসিকসিজারের পর অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক কর্তৃপক্ষ উধাওলুঙ্গি ছাড়াই বাংলাদেশ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকাসেন্টমার্টিনে বিদ্যুতের প্রতি ইউনিট ৭৬ টাকা, মামলার ঘোষণাএবার ইরানি জাহাজ ছিনতাই করল সোমালীয় জলদস্যুরাতেল-গ্যাস অনুসন্ধানে সিঙ্গাপুরের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন স্পিকারপাইলিং করে নির্মাণ বন্ধ ২২ কোটির সেতুরনোয়াখালীতে নতুন কূপে দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাসঅসুস্থ গরু জবাই, চার মণ মাংস মাটিতে পুঁতে নষ্ট
বিজ্ঞাপন

স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম
স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের প্রলোভনে এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলায় মো. মাহমুদুল হাসান সাকিল (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মাহমুদুল হাসান সাকিল শেরপুরের শ্রীবরদী উপজেলার সাতানি মুথুরাদি এলাকার সাইদুর রহমানের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১২ মে সন্ধ্যায় দেওয়ানগঞ্জের তারাটিয়া বাজার এলাকা থেকে ওই স্কুলছাত্রী নিখোঁজ হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে সাকিল তাকে অপহরণ করেন বলে অভিযোগ করা হয়। পরে শেরপুরের শ্রীবরদী উপজেলার একটি বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। এরপর গাজীপুরের টঙ্গীর দেউরা এলাকার একটি ভাড়া বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা দেওয়ানগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ১৯ মে দিবাগত রাতে টঙ্গীর দেউরা এলাকার ওই ভাড়া বাসা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা হলে তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ।

মামলায় সাতজনের সাক্ষ্য গ্রহণ এবং তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দেন।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর (পিপি) ফজলুল হক বলেন, ধর্ষণের মামলায় মাহমুদুল হাসান সাকিলকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ ভুক্তভোগী পাবেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...