পাইলিং করে নির্মাণ বন্ধ ২২ কোটির সেতুর

নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্সের প্রতিনিধি গৌতম সাহা বলেন, ‘পানির অতিরিক্ত স্রোতের কারণে প্রায় পাঁচ মাস কাজ বন্ধ ছিল। আগামী কালীপূজার পর আবার কাজ শুরু হবে। সেতুর ৬৮টি পাইলের মধ্যে ৪৮টি স্থাপন করা হয়েছে। বাকি পাইলগুলো পর্যায়ক্রমে বসানো হবে। তবে পুরো কাজ শেষ হতে আরও প্রায় দুই বছর লাগতে পারে।’
অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক মো. মাসুদ খান বলেন, ‘অ্যাপ্রোচ সড়ক নির্মাণের জন্য প্রকল্পে জমি অধিগ্রহণের বরাদ্দ নেই। জমির মালিকদের সঙ্গে সমঝোতা করে জমির ব্যবস্থা করতে সময় লেগেছে। এ ছাড়া স্রোতের কারণে পাঁচ থেকে ছয় মাস কাজ বন্ধ ছিল।’ তাঁর দাবি, ইতিমধ্যে ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী এক বছরের মধ্যে কাজ শেষ করার আশা করছেন তিনি।
সারাদেশ থেকে আরও পড়ুন

