দুই মাস পেছালে আজীবনে রাকসু নির্বাচন হবে না: আম্মার

সংবাদ সম্মেলনে আম্মার বলেন, রাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়, নেতৃত্ব বিকাশ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই একটি কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়া এবং নিয়মিত নির্বাচন আয়োজনের ধারাবাহিকতা নিশ্চিত করা প্রয়োজন। এজন্য রাকসুর পরবর্তী নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণার দাবি জানাচ্ছি।
সিনেট অধিবেশন আহ্বানের দাবি জানিয়ে আম্মার বলেন, বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক কাঠামো, জবাবদিহি ও নীতিনির্ধারণী কার্যক্রমে প্রতিনিধিত্ব নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সিনেট। নির্বাচিত সিনেট ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে শপথ গ্রহণের ব্যবস্থা, সিনেট অধিবেশনের নির্দিষ্ট তারিখ ঘোষণা এবং নিয়মিত অধিবেশন আয়োজন করতে হবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

