রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
শ্রমিকদের দাবি বিলাসিতা নয়, বরং তাদের বেঁচে থাকার ন্যূনতম হিসাব: নাহিদবিচার বিভাগের স্বায়ত্তশাসন বিচার ব্যবস্থার জন্য অপরিহার্যযুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তারগুলিবিদ্ধ হয়েও বেঁচেছিলেন জুলাইয়ে, ডেঙ্গুতে নিভল বেরোবি শিক্ষার্থী চন্দনের প্রাণএক ম্যাচেই তিন তারকার চোট, আক্রমণভাগ নিয়ে মহাবিপদে বায়ার্ন৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চায় সদর দপ্তরস্বচ্ছতা নিশ্চিত করেই ৩৫ উড়োজাহাজ কিনবে সরকার: বিমানমন্ত্রীরাশেদ খানের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর নিন্দাপঞ্চগড়ে অ্যালবিনো বৈশিষ্ট্যের বিরল জলঢোড়া উদ্ধারব্যর্থ সাকিবের ক্যারিয়ারসেরা বোলিং, জিতলেন সাইফরা
বিজ্ঞাপন

চার মাসে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম
চার মাসে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশের পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১৭ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১৬ দশমিক ০৮ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ৯৬ কোটি ডলার বা ৬ শতাংশ।

রোববার (১ ন‌ভেম্বর) বাংলা‌দেশ ব্যাং‌কের মুখপাত্র আরিফ হো‌সেন খান এ তথ্য জানায়।

রপ্তানি আয়ের এই প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে তৈরি পোশাক খাত। আলোচ্য সময়ে নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৭ দশমিক ৭১ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বেশি। অন্যদিকে ওভেন পোশাক রপ্তানি বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ। এ খাত থেকে আয় হয়েছে ৬ বিলিয়ন ডলার।

রপ্তানি আয়ের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, জুলাই-অক্টোবর সময়ে মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ দশমিক ৪ শতাংশ এসেছে নিট ও ওভেন পোশাক খাত থেকে। সামগ্রিক রপ্তানি আয়ের প্রবৃদ্ধির প্রায় ৮১ শতাংশই এসেছে তৈরি পোশাক খাতের অবদান থেকে। ফলে দেশের রপ্তানি আয়ে এখনো প্রধান চালিকাশক্তি হিসেবে রয়েছে তৈরি পোশাকশিল্প।

তবে পোশাকের পাশাপাশি কয়েকটি অপ্রচলিত ও সম্ভাবনাময় পণ্য খাতেও রপ্তানি আয় বেড়েছে। এর মধ্যে পাট ও পাটজাত পণ্যে রপ্তানি আয় বেড়েছে ২৩ দশমিক ৮ শতাংশ। এ খাত থেকে আয় হয়েছে ৩৮ কোটি ৩০ লাখ ডলার। চামড়া ও চামড়াজাত পণ্যে আয় বেড়েছে ১২ দশমিক ৭ শতাংশ, যা দাঁড়িয়েছে ৪৬ কোটি ৪০ লাখ ডলারে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...