সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক সংকটকে আরও প্রকট করে তুলেছে’পরীক্ষায় বহিষ্কারের পর বিদ্যালয়ে বোমা বিস্ফোরণের অভিযোগএনসিপির স্পোর্টস উইংয়ের আত্মপ্রকাশ, নেতৃত্বে ফাহিম-নাজমুলতামিমরা সক্ষম না বলে বিপিএল হচ্ছে না: আসিফ আকবরইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে শতাধিক গাছ কাটার অভিযোগতিন দশকের ক্যারিয়ারে শাহরুখের নায়িকা হয়েছেন যেসব অভিনেত্রীচট্টগ্রামে সাবেক কাস্টমস কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলাঠাকুরগাঁওয়ে ছয় দিনে চার মরদেহ উদ্ধার, তিনজনের মৃত্যুতে ঋণের চাপের তথ্যসাভার-আশুলিয়ায় ২৬৪ কারখানায় সাধারণ ছুটিআগামী বছরের ছুটির তালিকা অনুমোদন
বিজ্ঞাপন

ক্ষতিপূরণের দাবিতে কালীগঞ্জে ব্যবসায়ী-শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম
ক্ষতিপূরণের দাবিতে কালীগঞ্জে ব্যবসায়ী-শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আন্দোলনকারীরা জানান, গত ২৬ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ছয় দফা দাবি তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল। দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের তালিকাভুক্ত করা, ২০১৭ সালের স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন অনুযায়ী বর্তমান বাজারমূল্যে ক্ষতিপূরণ প্রদান, ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত স্থাপনা অপসারণ বন্ধ রাখা এবং যশোরের মতো ঝিনাইদহ অংশের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরও ক্ষতিপূরণ দেওয়া।

এছাড়া ক্ষতিপূরণের বরাদ্দের অর্থ নিয়ে কোনো অনিয়ম হয়েছে কি না, তা তদন্ত করা, অধিগ্রহণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জেলা প্রশাসনের ওয়েবসাইটে প্রকাশ করা এবং ২০ আগস্ট ২০২৬ তারিখে উচ্চ আদালতের দেওয়া রায় বাস্তবায়নের দাবিও জানান তারা।

আন্দোলনকারীদের দাবি, নির্ধারিত সময় পার হলেও তাদের কোনো দাবি বাস্তবায়ন করা হয়নি। উল্টো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যথাযথ নোটিশ না দিয়ে স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ব্যবসাপ্রতিষ্ঠান বা স্থাপনা অপসারণ করতে দেওয়া হবে না বলে তারা ঘোষণা দেন। একই সঙ্গে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কালীগঞ্জে প্রকল্পের কার্যক্রম পরিচালনা না করার আহ্বান জানান।

তারা বলেন, একই প্রকল্পের আওতায় যশোরের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতিপূরণ পেলে ঝিনাইদহের ব্যবসায়ীরা কেন বঞ্চিত থাকবেন? বৈষম্য দূর করে তারা অবিলম্বে ক্ষতিপূরণ প্রদান ও ছয় দফা দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী, চালক ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির বিষয়ে আশ্বস্ত করেন। তার আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এতে প্রায় দুই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন ব্যবসায়ী আন্দোলন কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্যসচিব বায়োজিদ বোস্তমীসহ সংগঠনের অন্যান্য নেতারা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...