সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এনসিপির ক্রীড়া অঙ্গনে নতুন সংগঠন ‘এনএসএ’, আহ্বায়ক ফাহিমগণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার পতনের একদফা আন্দোলন: রাশেদ প্রধানসিরাজদিখানে বাবা-কন্যা হত্যা মামলায় সোহরাব বেপারী ৩ দিনের রিমান্ডেযাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহতদুমকীতে বিএনপি নেতাকে মারধরের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তারচাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানাবড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন‘৪২০’, ‘৮৪০’-এর পর কি আসছে ‘১৬৮০’, মোশাররফকে নিয়ে ফারুকীর ইঙ্গিতঢাকায় এক্স-রুয়েটিয়ান্সের ‘ডে লং ক্রিকেট টুর্নামেন্ট’ ১১ ডিসেম্বরতরুণীকে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড
বিজ্ঞাপন

তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম
তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

দীর্ঘ তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে মহাসড়কে ধীরে ধীরে বিভিন্ন যানবাহন চলতে শুরু করে।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে অবরোধ প্রত্যাহার করলে যানবাহনের চাকা ধীরে ধীরে চলতে শুরু করে। তবে দীর্ঘক্ষণ অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে দুপুর ১টার দিকে ময়মনসিংহ নগরের দিঘারকান্দা বাইপাস মোড়ে অবস্থান নেয় ময়মনসিংহ নটরডেম কলেজের শিক্ষার্থীরা। এসময় রাজীব পরিবহনের বাস বন্ধের দাবিতে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে যানজটে আটকা পড়ে এই মহাসড়কে চলাচল করা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

শিক্ষার্থীরা জানায়, রাজিব পরিবহনের বাস বেপরোয়াভাবে চালানোর কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। কেউ মারা যাচ্ছে, কেউ আহত হচ্ছে। গত ২ অক্টোবর ময়মনসিংহ নগরের পূর্ব গন্দ্রপা এলাকায় রাজীব পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একসঙ্গে সাতজন নিহত হয়েছে। এরমধ্যে চারজন ছিল একই পরিবারের। গতকাল রোববার সকালেও সদরের চুরখাই এলাকায় রাজীব পরিবহনের বাসচাপায় নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাকিউল ইসলাম নিহত হয়েছে। এছাড়াও বিভিন্ন সময় এই বাসের মাধ্যমে দুর্ঘটনা ঘটছে। তাই রাজীব পরিবহনের বাস বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...