সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বরগুনায় বিএনপি নেতার সদস্য পদ স্থগিতটিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিতব্রাজিল-উরুগুয়েকে আতিথেয়তা দিয়ে ভারতের ক্ষতি ১১২ কোটিমাদকাসক্ত ছেলের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা, প্রাণ বাঁচাতে ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারেভার্চুয়াল শুনানিতে তিন সপ্তাহে জামিন পেল ৫২ শিশু‘মুক্তিযুদ্ধের পর রক্ষীবাহিনীকে আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল’মজুরি বোর্ড গঠনের পরও অশান্ত শিল্পাঞ্চল, বন্ধ ৭০০ পোশাক কারখানাবিয়ের দাবিতে নয়, মানসিক সমস্যায় বিদ্যুতের টাওয়ারে উঠেছিলেন তুহিনঅনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত সচিবের দণ্ডহাতিয়ায় ৪ দোকানে তালা দিয়ে দখলে নিলেন স্বেচ্ছাসেবকদল নেতা
বিজ্ঞাপন

‘৪২০’, ‘৮৪০’-এর পর কি আসছে ‘১৬৮০’, মোশাররফকে নিয়ে ফারুকীর ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম
‘৪২০’, ‘৮৪০’-এর পর কি আসছে ‘১৬৮০’, মোশাররফকে নিয়ে ফারুকীর ইঙ্গিত

মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত টেলিভিশন ধারাবাহিক ‘৪২০’। দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে এর পরবর্তী কিস্তি ‘৮৪০’ নিয়ে হাজির হয়েছিলেন এই নির্মাতা। এবার নতুন করে আলোচনায় এসেছে সম্ভাব্য তৃতীয় কিস্তি ‘১৬৮০’। আর সেই আলোচনার কেন্দ্রে রয়েছেন অভিনেতা মোশাররফ করিম।

রোববার (১ নভেম্বর) রাতে মোশাররফ করিমের সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন মোস্তফা সরয়ার ফারুকী। ছবিটি প্রকাশের পর থেকেই নতুন কোনো কাজের গুঞ্জন শুরু হয়। বিশেষ করে ‘৪২০’ ধারাবাহিকের মুখ্য অভিনেতার সঙ্গে নির্মাতার উপস্থিতি দর্শকের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।

ছবির ক্যাপশনে ফারুকী লেখেন, ‘৪২০ হইছে। ৮৪০ও ডান। টাইম ফর ১৬৮০? সম্মানিত গাইজ?’

নির্মাতার এই কয়েকটি শব্দ থেকেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। অনেকের ধারণা, ‘৪২০’ ও ‘৮৪০’-এর পর এবার গল্পের তৃতীয় কিস্তি হিসেবে আসতে পারে ‘১৬৮০’। আর সেখানে আবারও মোশাররফ করিমকে দেখা যেতে পারে। যদিও নতুন প্রকল্পের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি ফারুকী।

এদিকে নতুন কাজটি নিয়ে জানতে চাইলে নির্মাতা বলেন, ‘আমি ফেসবুকে যতটুকু লিখেছি, ওটাই। এর চেয়ে বেশি আমি এখনই বলতে চাচ্ছি না।’ ফলে ‘১৬৮০’ নির্মাণের পরিকল্পনা কতটা এগিয়েছে, কিংবা এটি টেলিভিশন ধারাবাহিক নাকি চলচ্চিত্র হিসেবে আসবে, তা এখনো পরিষ্কার নয়। এর আগে ‘৮৪০’ চলচ্চিত্র হিসেবে মুক্তি পেয়েছিল।

২০০৭ সালে প্রচারিত হয় মোস্তফা সরয়ার ফারুকীর ‘৪২০’। রাজনৈতিক বিদ্রূপ ও হাস্যরসের মিশেলে নির্মিত ধারাবাহিকটির গল্পে দেখা যায়, দুই চোর ঢাকায় এসে নানা ঘটনার মধ্য দিয়ে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে। ব্যতিক্রমী গল্প বলার ধরন ও চরিত্রগুলোর কারণে সে সময় দর্শকের মধ্যে বেশ জনপ্রিয়তা পায় ধারাবাহিকটি। এতে অভিনয় করেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ, সোহেল খান ও মারজুক রাসেলসহ অনেকে।

প্রায় ১৭ বছর পর ২০২৪ সালে ‘৮৪০’ নিয়ে ফিরে আসেন ফারুকী। ‘৪২০’-এর পরবর্তী কিস্তি হিসেবে নির্মিত এই চলচ্চিত্রে উঠে আসে ক্ষমতা, রাজনীতি ও ক্ষমতাচ্যুত নেতাদের নানা প্রেক্ষাপট। এতে অভিনয় করেন নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল ও জাকিয়া বারী মমসহ অনেকে।

দুটি কাজের নামের ধারাবাহিকতা এবং ফারুকীর সাম্প্রতিক পোস্ট মিলিয়ে ‘১৬৮০’ নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। তবে এটি সত্যিই নতুন কোনো নির্মাণের ঘোষণা, নাকি আপাতত দর্শকের সঙ্গে নির্মাতার রহস্যময় রসিকতা- সেটি জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...