সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সিসিটিভি ফুটেজে তিন যুবক

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সিসিটিভি ফুটেজে তিন যুবক

যশোর শহরের বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) গভীর রাতে গরিব শাহ মাজারের সামনে অবস্থিত স্মৃতিস্তম্ভটির দক্ষিণ পাশে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে দিকে জেলা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে সকালে কোতোয়ালি থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা স্মৃতিস্তম্ভটি পর্যবেক্ষণ করেন।

সরেজমিনে দেখা যায়, স্মৃতিস্তম্ভের দক্ষিণ পাশে নিচ থেকে প্রায় ছয়-সাত ফুট উচ্চতা পর্যন্ত কালো দাগ রয়েছে। আগুন দেওয়ার পর কেউ সেই দাগ মুছে ফেলার চেষ্টাও করেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে গভীর রাতে তিন যুবককে স্মৃতিস্তম্ভের সামনে যেতে দেখা গেছে। তাদের মধ্যে দুজন পেট্রোল বা অন্য কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন ধরান। অপর একজন ঘটনাটি ভিডিও করেন বলে জানা গেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...