সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় রাসায়নিক দিয়ে কদবেল পাকানোয় ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম
চুয়াডাঙ্গায় রাসায়নিক দিয়ে কদবেল পাকানোয় ব্যবসায়ীর জরিমানা

চুয়াডাঙ্গায় রাসায়নিক ব্যবহার করে কদবেল পাকানোর অপরাধে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় রাসায়নিক মিশ্রিত দুই বস্তা কদবেল ধ্বংস করা হয়।

সোমবার (২ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার বড় বাজারে এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, দুপুরে বড় বাজার এলাকায় ভেজালবিরোধী অভিযান চালানো হয়। এ সময় রাসায়নিক ব্যবহার করে কদবেল পাকানোর অপরাধে টুকু ফল ভান্ডার নামের প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রাসায়নিক মিশ্রিত দুই বস্তা কদবেল ধ্বংস করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...