সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক সংকটকে আরও প্রকট করে তুলেছে’পরীক্ষায় বহিষ্কারের পর বিদ্যালয়ে বোমা বিস্ফোরণের অভিযোগএনসিপির স্পোর্টস উইংয়ের আত্মপ্রকাশ, নেতৃত্বে ফাহিম-নাজমুলতামিমরা সক্ষম না বলে বিপিএল হচ্ছে না: আসিফ আকবরইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে শতাধিক গাছ কাটার অভিযোগতিন দশকের ক্যারিয়ারে শাহরুখের নায়িকা হয়েছেন যেসব অভিনেত্রীচট্টগ্রামে সাবেক কাস্টমস কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলাঠাকুরগাঁওয়ে ছয় দিনে চার মরদেহ উদ্ধার, তিনজনের মৃত্যুতে ঋণের চাপের তথ্যসাভার-আশুলিয়ায় ২৬৪ কারখানায় সাধারণ ছুটিআগামী বছরের ছুটির তালিকা অনুমোদন
বিজ্ঞাপন

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার

যশোর শহরের বকুলতলাস্থ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছে জেলা পুলিশ।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, রাতের আঁধারে দুজন দুর্বৃত্ত স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পর তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে দ্রুত চলে যেতে দেখা যায়। এসময় যুবককে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।

সোমবার দুপুরে স্মৃতিস্তম্ভটিতে দেখা যায়, আগুন দেওয়ার কারণে পোড়ার কালো চিহ্ন দেখা গেছে। ঘটনার পর স্মৃতিস্তম্ভ চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...