মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর অনুপস্থিত মাদ্রাসা শিক্ষকের, সুপারকে শোকজসংসদীয় কমিটির বৈঠক: বিমানের টিকিটের দাম ও ফ্লাইট বিলম্ব নিয়ে প্রশ্নরাজধানীর আগারগাঁও ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণতাহসিফের লাশ উদ্ধার: দীপ-দিশার বক্তব্য মেলাচ্ছে পুলিশফের গ্যাসের দাম বৃদ্ধিতে শিবিরের প্রতিবাদ, বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিরাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণমাদক ছাড়তে বলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তারদেশের ক্রিকেটারদের জন্য সুখবরের আভাস দিলেন তামিমদুই দফায় এলপিজির দাম বাড়ানো কোনোভাবেই জনস্বার্থসম্মত নয়: এবি পার্টিসান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা
বিজ্ঞাপন

বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ: সংস্কার নাকি দীর্ঘমেয়াদি রূপান্তর রোডম্যাপ প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম
বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ: সংস্কার নাকি দীর্ঘমেয়াদি রূপান্তর রোডম্যাপ প্রয়োজন

বাংলাদেশের উচ্চশিক্ষাকে এমন একটি সন্ধিক্ষণে অবস্থানরত হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে একদিকে শিল্প ও সেবা খাত ক্রমাগত দক্ষ, সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর জনশক্তি চাইছে, অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলো থেকে বের হওয়া অনেক শিক্ষার্থী কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারছে না। এ অবস্থায় বিচ্ছিন্নভাবে কয়েকটি কোর্স পরিবর্তন, পরীক্ষা পদ্ধতিতে সামান্য সংশোধন কিংবা নতুন প্রযুক্তি যুক্ত করলেই সমস্যার সমাধান হবে না। প্রয়োজন একটি দীর্ঘমেয়াদি, সমন্বিত ও পরিমাপযোগ্য জাতীয় উচ্চশিক্ষা রূপান্তর রোডম্যাপ। এই রোডম্যাপের লক্ষ্য শুধু অধিকসংখ্যক স্নাতক তৈরি করা নয়; বরং এমন মানুষ তৈরি করা, যারা জ্ঞান অর্জন করবে, জ্ঞান প্রয়োগ করবে, নিজেকে বিকশিত করবে, অন্যের সঙ্গে সহযোগিতা করবে এবং সমাজকে ইতিবাচকভাবে পরিবর্তনে ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য নতুন করে নির্ধারণ করতে হবে

একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্য কতজন শিক্ষার্থী ভর্তি হলো বা কতজন সনদ পেল- শুধু তা দিয়ে বিচার করা যায় না। প্রশ্ন হওয়া উচিত, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার সময় কী জানে, কী করতে পারে, কেমন মানুষ হিসেবে গড়ে উঠেছে এবং সমাজের জন্য কী করতে সক্ষম।

এই জায়গায় শিক্ষার পাঁচটি মৌলিক স্তম্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ- জানতে শেখা, করতে শেখা, মানুষ হিসেবে গড়ে ওঠা, একসঙ্গে বসবাস ও কাজ করতে শেখা এবং নিজেকে ও সমাজকে রূপান্তর করতে শেখা। উচ্চশিক্ষার লক্ষ্যকে কেবল তথ্য সরবরাহ থেকে রূপান্তরমূলক শিক্ষায় নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা অপরিহার্য।

আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম

বাংলাদেশে ওবিই নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু ওবিই যদি শুধু পাঠ্যক্রমের নথি, কোর্সের ফলাফল এবং ম্যাপিং এর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে এর প্রকৃত উদ্দেশ্য পূরণ হবে না।

বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামোতে শিক্ষার্থীর ফল অর্জনের চারটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে- মৌলিক, সামাজিক, চিন্তন এবং ব্যক্তিগত ক্ষেত্র। এর মধ্যে রয়েছে বিষয়ভিত্তিক জ্ঞান ও প্রয়োগ, যোগাযোগ ও সহযোগিতা, সমালোচনামূলক চিন্তা, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান, সৃজনশীলতা, আত্ম নির্দেশনা, সততা, দায়িত্ববোধ ও আজীবন শেখার সক্ষমতা। তাই একটি ভালো পাঠ্যক্রমের প্রশ্ন হওয়া উচিত- শিক্ষার্থী কী পড়বে?-এর পাশাপাশি শিক্ষার্থী কী করতে পারবে? এবং সে কেমন দক্ষতা ও মূল্যবোধ অর্জন করবে? পাঠ্যক্রম, শ্রেণিকক্ষের কার্যক্রম এবং মূল্যায়ন- এই তিনটির মধ্যে সামঞ্জস্য তৈরি করতে হবে।

আমাদের উচ্চশিক্ষার আরেকটা বড় দুর্বলতা হলো পরীক্ষাকেন্দ্রিকতা। প্রচলিত ব্যবস্থায় শিক্ষার্থীর জ্ঞান প্রায়ই নির্ধারিত হয় সে কতটা তথ্য মনে রাখতে পেরেছে তার ভিত্তিতে। অথচ কর্মক্ষেত্রে প্রয়োজন তথ্য মুখস্থ করার চেয়ে বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান, যোগাযোগ, দলগত কাজ এবং নতুন পরিস্থিতিতে জ্ঞান প্রয়োগের ক্ষমতা। তাই মূল্যায়নে প্রকল্প, সমস্যা সমাধান, উপস্থাপনা, গবেষণাভিত্তিক কাজ, ব্যবহারিক কার্যক্রম, দলগত কাজ, প্রতিবেদন, পোর্টফোলিও এবং আত্মমূল্যায়নের মতো পদ্ধতির বিস্তার ঘটাতে হবে। মূল্যায়ন হবে শেখার শেষ ধাপ নয়; বরং শেখারই একটি অংশ।

শিক্ষকই রূপান্তরের কেন্দ্রবিন্দু

কোনো পাঠ্যক্রম যত আধুনিকই হোক, দক্ষ ও প্রস্তুত শিক্ষক ছাড়া তা কার্যকর হয় না। শিক্ষকদের নিয়মিত পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে হবে। জাতীয় শিক্ষানীতিতেও যোগ্য শিক্ষক নিয়োগ এবং প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত উৎকর্ষ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতের শিক্ষক শুধু বক্তা হবেন না; তিনি হবেন পথপ্রদর্শক, পরামর্শদাতা, গবেষক এবং শিক্ষার্থীর শেখার সহযাত্রী।

গবেষণাকে বিশ্ববিদ্যালয়ের হৃদয়ে ফিরিয়ে আনতে হবে

গবেষণাবিহীন বিশ্ববিদ্যালয় মূলত জ্ঞান পুনরুৎপাদন করে; জ্ঞান সৃষ্টি করে না। তাই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার পরিবেশ তৈরি করতে হবে। শিক্ষক-শিক্ষার্থী যৌথ গবেষণা, আন্তঃবিষয়ক গবেষণা, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়াতে হবে।

গবেষণার ফল যেন শুধু সাময়িকী বা সম্মেলনের মধ্যে সীমাবদ্ধ না থাকে; তা যেন শ্রেণিকক্ষ, শিল্প, সমাজ ও নীতিনির্ধারণে ব্যবহার হয়। একটি দীর্ঘমেয়াদি বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গবেষণা-সংস্কৃতি, গবেষণা সহযোগিতা, শিল্প-সমর্থিত গবেষণা এবং শিক্ষাদানের সঙ্গে গবেষণার সংযোগকে গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...