পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৭২ কেজির দুই কাতল ও বাঘাইড়

জেলে সেকেন সরদারের বরাত দিয়ে শাহজাহান জানান, দল নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে জাল ফেলার পর তা তুলতেই বিশাল সাইজের দুটি কাতল ও একটি বাঘাইড় দেখতে পান সেকেন সরদার। আড়তে ওজন করে দেখা যায় বাঘাইড়টির ওজন ২৫ কেজি। একটি কাতল ২৫ এবং আরেকটি ২২ কেজি ওজনের।
উন্মুক্ত নিলামে ২৫ কেজি ওজনের কাতলটি প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা দরে ৫৭ হাজার ৫০০ টাকায় কেনেন শাহজাহান। ২২ কেজি ওজনের অপর কাতলটি একই দরে ৫০ হাজার ৬০০ টাকায় কেনেন তিনি। দুটি কাতলের মোট দাম পড়ে ১ লাখ ৮ হাজার ১০০ টাকা।
সারাদেশ থেকে আরও পড়ুন

