মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দেশের ক্রিকেটারদের জন্য সুখবরের আভাস দিলেন তামিমদুই দফায় এলপিজির দাম বাড়ানো কোনোভাবেই জনস্বার্থসম্মত নয়: এবি পার্টিসান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা‘ওভারিয়ান ক্যানসার’ কী কীভাবে হয়, চিকিৎসা পদ্ধতি জানালেন ডা. হ্যাপীআন্তর্জাতিক ই-কমার্সে শক্ত অবস্থান গড়ছে রিমার্ক, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্যছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, আটক শিক্ষককে পুলিশে সোপর্দফুটবল খেলা নিয়ে বিরোধের জের, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০এআইয়ের নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকা উচিত: স্যাম অল্টম্যানবাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ দেখতে ৯ লাখ আবেদনখালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামার আহ্বান নাসীরুদ্দীনের
বিজ্ঞাপন

রিকশাচালককে অস্ত্রাঘাত করে ছিনতাই, যুবককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম
রিকশাচালককে অস্ত্রাঘাত করে ছিনতাই, যুবককে কুপিয়ে জখম

রবির শ্বশুর জাবেদ বলেন, ছিনতাইকারী দুজন ছিল। তারা রবিকে আঘাত করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। হামলাকারীদের শনাক্ত করা গেছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে মাদক কারবারকে কেন্দ্র করে সোনাডাঙ্গা থানার ডালমিল মোড়ে দুর্বৃত্তরা জাহিদুল ইসলাম নামের এক যুবককে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুমেকে ভর্তি করেন। আহত জাহিদুল ইসলাম লবণচরা থানার মোহাম্মদনগর এলাকার আবু হায়াতের ছেলে।

কেএমপির বিশেষ শাখা জানায়, বিকেল ৩টার দিকে কতিপয় দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তাঁর ডান পায়ের হাঁটুর নিচে কেটে যায়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে সোনাডাঙ্গা থানায় যোগাযোগ করা হলে বিষয়টি তারা অবগত নয় বলে এ প্রতিবেদককে জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...