মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দেশের ক্রিকেটারদের জন্য সুখবরের আভাস দিলেন তামিমদুই দফায় এলপিজির দাম বাড়ানো কোনোভাবেই জনস্বার্থসম্মত নয়: এবি পার্টিসান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা‘ওভারিয়ান ক্যানসার’ কী কীভাবে হয়, চিকিৎসা পদ্ধতি জানালেন ডা. হ্যাপীআন্তর্জাতিক ই-কমার্সে শক্ত অবস্থান গড়ছে রিমার্ক, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্যছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, আটক শিক্ষককে পুলিশে সোপর্দফুটবল খেলা নিয়ে বিরোধের জের, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০এআইয়ের নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকা উচিত: স্যাম অল্টম্যানবাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ দেখতে ৯ লাখ আবেদনখালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামার আহ্বান নাসীরুদ্দীনের
বিজ্ঞাপন

জুতার ভেতরে ২২৫০ পিস ইয়াবা, রোহিঙ্গা নারীসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
জুতার ভেতরে ২২৫০ পিস ইয়াবা, রোহিঙ্গা নারীসহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ছামুদা বেগম কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২৪-এর বি ব্লক থেকে পালিয়ে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে রবিউল আলমের সঙ্গে বরিশাল হয়ে বরগুনায় আসেন। পরে তারা বরগুনাগামী একটি লোকাল বাসে যাত্রা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে জুতার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ২৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ জানান, আটক ব্যক্তিদের একজন রোহিঙ্গা নারী এবং অন্যজন বাংলাদেশের নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে বরগুনা সদর থানায় মামলা করা হবে। এরপর তাদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...